1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪০০০ পিস ইয়াবাসহ ডিবির জালে আটক ১ মাদক কারবারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪০০০ পিস ইয়াবাসহ ডিবির জালে আটক ১ মাদক কারবারি

প্রতিনিধি

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৪০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ। আটককৃতের নাম- মোঃ আব্দুল্লাহ।

শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) বিকাল ৪:০০ ঘটিকায় মতিঝিল থানার টিএন্ডটি কলোনী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে মতিঝিল থানার টিএন্ডটি কলোনীর ২ নং গেইটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪০০০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় মাদক সংক্রান্ত কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃত আব্দুল্লাহ কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।

ডিএমপির মতিঝিল থানায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে মর্মে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!