1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

কুমিল্লায় ঝটিকা মিছিল করায় ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (৩১ অক্টোবর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আকরাম হোসেন ওকি, মো. সাগর, মহিউদ্দিন সুমন, রাসেল হোসেন, মো. ফয়সাল, মাকসুদুর রহমান প্রকাশ বাবলু, আমিন খান নাহিদ, তুহিন আলম, কাজী শামসুল আলম, মোহাম্মদ মোবারক হোসেন রুবেল, আব্দুল্লাহ আল হাদী এবং গোলাম কিবরিয়া চৌধুরী।

কোতোয়ালি মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে কুমিল্লা নগরীর ঈদগাহ এলাকায় এসে জয় বাংলা স্লোগান দেন ছাত্রলীগের এসব নেতাকর্মীরা। ৩০-৪০ সেকেন্ড মিছিল করে নগর উদ্যানের গেট থেকে সিএনজি যোগে পালিয়ে যান তারা। সেই সংবাদের ভিত্তিতে দিনভর কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামি। শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!