ইপেপার / প্রিন্ট
দেশের ৩৬টি আসনের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর ঢাকা-৭ আসনে গণনায় এগিয়ে রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীক।
বৃহস্পতিবার সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী,
ধানের শীষ পেয়েছে ২৩ হাজার ৯০৬ ভোট
দাঁড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ১৭৬ ভোট
এ হিসাবে ধানের শীষ বর্তমানে ৫ হাজার ৭৩০ ভোটে এগিয়ে রয়েছে। তবে এটি আংশিক ও প্রাথমিক ফলাফল; বাকি কেন্দ্রগুলোর ফল যুক্ত হলে চিত্র পরিবর্তিত হতে পারে।
এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
মাকসুদুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মোহাম্মদ ইসহাক সরকার (স্বতন্ত্র), মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন (জাতীয় পার্টি), মো. আবদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. এনায়াত উল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শহিদুল ইসলাম (বাংলাদেশ জাতীয় পার্টি), মো. হাবিবুল্লাহ (বাংলাদেশ খেলাফত আন্দোলন), শফিকুর রহমান (বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি), শাহানা সেলিম (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), সীমা দত্ত (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) এবং হামিদুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)।
চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চলছে।