1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩ দিনে শিকাগোতে ২৪ বন্দুক হামলা, নিহত ৭ — ট্রাম্পের জরুরি বার্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

৩ দিনে শিকাগোতে ২৪ বন্দুক হামলা, নিহত ৭ — ট্রাম্পের জরুরি বার্তা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বৃহত্তম শহর শিকাগোতে মাত্র তিন দিনের ব্যবধানে অন্তত ২৪টি ছোট-বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত ১৯ জুন শুক্রবার বিকেল থেকে ২১ জুন রোববার বিকেল পর্যন্ত সংঘটিত এসব হামলায় ৭ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।

একের পর এক রক্তক্ষয়ী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইলিনয়ের গভর্নর জে বি প্রিৎজকার চাইলে তিনি মাত্র এক মাসের মধ্যে শিকাগোকে নিরাপদ এবং এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করতে পারবেন।

শিকাগো পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে তিনজন শুক্রবার, দুইজন শনিবার এবং আরও দুইজন রোববার প্রাণ হারান। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার যুক্তরাষ্ট্রে ‘জুনটিন্থ’ উদযাপিত হচ্ছিল। ১৮৬৫ সালে এই দিনে দেশটিতে দাসপ্রথার চূড়ান্ত অবসান ঘটেছিল। জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবসের উৎসবমুখর পরিবেশের মধ্যেই সংঘটিত হয় ভয়াবহ বন্দুক হামলাগুলো।

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!