1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় এখানে আর্জেন্টিনার একটি মিশন খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, সেহেলি সাবরিন এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে।’ তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ। সাবরিন জানান, লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে।
মুখপাত্র জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) সময় দুই দেশ এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।
মেসি আসছেন কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনো নিশ্চিত নয়। তবে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।’
জানা গেছে,আর্জেন্টিনা ঢাকায় তার মিশন বা কনস্যুলেট খুলতে ‘নীতিগতভাবে সম্মত হয়েছে’ এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!