1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২৪ ঘণ্টায় গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২৪ ঘণ্টায় গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

প্রতিনিধি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে গাজায় রোববার ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এই তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেছেন, ‘‘আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাতে শান্তির বার্তা। আপনি শক্তিশালী কারও সঙ্গে শান্তি স্থাপন করতে পারেন, দুর্বল কারও সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।’’

ইসরায়েল বলেছে, রোববার হামাসের হামলায় ইসরায়েলি দুই সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা জোরদার করা হয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা হামলা চালিয়ে ইসরায়েলি সৈন্যদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হামাস।

ইসরায়েলি এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র শশ বেদ্রোসিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী আজ বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন।’’

তিনি বলেন, কয়েক দিনের সফরে ইসরায়েল আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী। এ সময় তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার তা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা বলেছেন, রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এতে ঘটনাস্থলেই দুই ইসরায়েলি সেনা নিহত হন।

এ ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ স্থগিতের আদেশ দেয় ইসরায়েলের সরকার। এই স্থগিতাদেশ দেওয়ার পর রোববার রাতে গাজায় বিমান অভিযান চালায় ইসরায়েলের বিমান বাহিনী। সেই অভিযানে নারী ও শিশুসহ ২৬ জন নিহত হন।

সূত্র: এএফপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!