1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে পরের ফুটবল বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ‘হোম টুর্নামেন্ট’ খেলার প্রস্তুতি বেশ ভালোভাবে নিচ্ছেন। যদিও মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির ফরোয়ার্ড সেখানে খেলবেন কি না, তা নিশ্চিতভাবে কখনো বলেননি। তবে এই বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করতে যাচ্ছেন মেসি। সেখানে ট্রফি ধরে রাখার মিশনে কি তিনি নেতৃত্ব দেবেন? সেই ব্যাপারে কোনও কিছু জানাননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে নিজের প্রত্যাশার কথা জানালেন। ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে মেসি বলেছেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল।’

আগামী ১১ জুন থেকে ২০ জুলাই চলবে এই ক্রীড়াযজ্ঞ। এবার হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল অংশ নেবে তাতে। এরই মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ডসহ ২৮ দেশ বিশ্বকাপের টিকিট কেটেছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!