1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩০৯০ : প্রতিবেদন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩০৯০ : প্রতিবেদন

প্রতিনিধি

২০৩০ সালের ১ জনুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনে যাওয়ার পথে নিহত হয়েছেন ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী। এদের সবাই নৌকাডুবির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে ১৯২ জন নারী এবং ৪৩৭ জন শিশুও আছে। মোট ৩০টি দেশের অভিবাসনপ্রত্যাশীরা রয়েছেন নিহতের এ তালিকায়। অধিকাংশ দেশই পূর্ব ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের; এর বাইরে পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক ও মিসরের নাগরিকরাও রয়েছেন।

গতকাল ৩১ ডিসেম্বর বুধবার স্পেনভিত্তিক অভিবাসী অধিকার সংস্পথা কামিনান্দো ফ্রন্তেয়ার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে এসব তথ্য। সাগরপথে যারা স্পেনে যাওয়ার একমাত্র রুট হলো উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূল। এই উপকূল থেকে রওনা হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো সম্ভব। ইঞ্জিনচালিত নৌযানে এই পথে মৌরিতানিয়া থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাতে সময় লাগে ১২ দিন।

বছরের বেশিরভাগ সময়েই এ পথটি খুব বিপজ্জনক থাকে। তবে বিকল্প কোনো পথ না থাকায় এই পথই বেছে নেন স্পেনে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীরা। ২০২৫ সালে মৌরিতানিয়া-ক্যানারি দ্বীপপুঞ্জ রুটে মৃত-নিখোঁজের সংখ্যা অবশ্য আগের বছর ২০২৪ সালের চেয়ে কম। ২০২৪ সালের পুরো বছর এই রুটে প্রাণ হারিয়েছিলেন ১০ হাজার ৫৪৭ জন।

তবে অভিবাসী অধিকারকর্মীরা বলেছেন, মৃতের সংখ্যা কমে যাওয়া মানে এই সাগরপথ নিরাপদ হয়ে গেছে— এমন নয়। বিপদসঙ্কুল সাগরপথে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত হ্রাস করতে সীমান্ত বিধিনিষেধ শিথিলের আহ্বানও জানিয়েছেন তারা।

সূত্র : আনাদোলু এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!