1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৭০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জেএসডির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

১৭০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জেএসডির

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এসময় ১৭০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুযায়ী জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করবেন। দলের গুরুত্বপূর্ণ অন্যান্য নেতাদের মধ্যে নোয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, চুয়াডাঙ্গা-১ আসন থেকে মোহাম্মদ তৌহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে অ্যাডভোকেট কে এম জাবির, চট্টগ্রাম-৫ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঢাকা-১৫ আসনে বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বাগেরহাট-৪ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, ঢাকা-১০ আসন থেকে অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-৯ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম, ঢাকা-৮ আসন থেকে এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, খুলনা-২ আসন থেকে খান লোকমান হাকিম, ঝালকাঠি-১ আসন থেকে মো. সোহরাব হোসেন।

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল দলগতভাবে অংশগ্রহণ করবে। আমরা এখন প্রাথমিক তালিকা ঘোষণা করছি। তবে এটি সংযোজন-বিয়োজনও হতে পারে। এসময় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আমরা শুধু একটি সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে সংস্কারমুখী একটি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!