1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘১৫ বছরের চেয়ে বিসিবিতে ৬ মাসে বেশি দুর্নীতি’, যে জবাব দিলেন বুলবুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘১৫ বছরের চেয়ে বিসিবিতে ৬ মাসে বেশি দুর্নীতি’, যে জবাব দিলেন বুলবুল

প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন। সম্প্রতি এক টক শো–তে তিনি দাবি করেছেন, গত ছয় মাসে বর্তমান বোর্ডের দুর্নীতি আগের ১৫ বছরের দুর্নীতিকেও ছাড়িয়ে গেছে। এমন অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেছেন, ‘উনার (দীপন) এই বক্তব্য আমি মেনে নিচ্ছি না। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মত। আমরা এ ধরনের কোনো অডিট বা কাজ করছি না। আমরা মূলত বাংলাদেশ ক্রিকেটের গত ১৫ বছরের অডিট করছি। যেখানে মনে হয়েছে কাজ করা উচিত, সেখানেই হাত দেওয়া হয়েছে।’

বিগত বোর্ডের সময়কার অনিয়ম নিয়ে অডিট পরিচালনার কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছর একটা নির্দিষ্ট সিস্টেমে চলেছে, যেখানে পিচের মাটি কেনার ভাউচার থাকলেও বাস্তবে মাটির কোনো হদিস নেই। এসব অডিট এখন চলছে।’

বিপিএলের গত আসর ছিল অনিয়মে ভরপুর। আসন্ন আসর পরিচ্ছন্নভাবে আয়োজনের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও দেখছেন আমিনুল ইসলাম বুলবুল, ‘আমাদের প্রথম লক্ষ্য একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়া। দ্বিতীয়ত, বিপিএলের পরেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখান থেকে সরাসরি প্রস্তুতি না হলেও, এই ফরম্যাটের একটা ভালো প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সেদিকে নজর থাকবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!