1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে

প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে হবে
গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, হাজারো মানুষের রক্ত, গুম ও হত্যার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে। এ কারণে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বুধবার দুপুরে রূপসার উত্তর খাজাডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজিজুল বারী হেলাল।

বক্তব্যের শুরুতেই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে এই বিএনপি নেতা বলেন, দল ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে সারা দেশে এক কোটি শিক্ষিত ও দক্ষ বেকারের কর্মসংস্থান করা হবে। খুলনার বন্ধ হয়ে যাওয়া স্টার জুট মিলসহ সব পাটকল পুনরায় চালু করে শিল্পাঞ্চলকে সচল করা হবে। পাশাপাশি রূপসার ফিশ ফ্রিজিং কোম্পানিগুলোকে ইকোনমিক জোনের আওতায় এনে রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো হবে।

বিএনপির ৩১ দফা রূপরেখা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রত্যেক কৃষকের হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকরা ৫ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ, স্বল্পমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।

প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি হেলথ কার্ড’ চালুর বিষয় উল্লেখ করে আজিজুল বারী বলেন, এই কার্ডের মালিক হবেন পরিবারের মা-বোন। দেশের যেকোনো প্রান্তে উন্নত চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে নিশ্চিত করবে রাষ্ট্র। খুলনা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বদ্ধ বিল, নাদিয়ার বিল ও পল্লবীর বিলসংলগ্ন খাল খননের ঘোষণা দেন তিনি।

এছাড়াও প্রবাসীদের উন্নত চাকরির সুযোগ বাড়াতে প্রথাগত শিক্ষার পাশাপাশি আরবি, চীনা ও জাপানি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক।

আইনশৃঙ্খলার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, অপরাধী বা চাঁদাবাজের দলীয় পরিচয় নেই। বিএনপির কেউ সাধারণ মানুষের ওপর জুলুম করলে তাকেও প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। ১৭ বছর যেভাবে মানুষ নির্যাতিত হয়েছে, সেই ভয়ের রাজত্ব আর ফিরতে দেওয়া হবে না।

আধুনিক, নিরাপদ ও ধর্মীয় অনুশাসন মেনে চলা আদর্শ অঞ্চল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খুলনা-৪ আসনে ধানের শীষের এই প্রার্থী।

তিনি জানান, পারস্পরিক বিবাদ ভুলে নতুন বাংলাদেশ গড়তে হবে- যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।

বিকেলে টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনায় অংশ নেন তিনি। সন্ধ্যায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!