1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি

প্রতিনিধি

এবারের বিপিএল ট্রফি অন্য চেহারায়। দুবাইয়ে সুনিপুণ ডিজাইনে এবার বানানো হয়েছে ২৫ লাখ টাকার হীরাখচিত ট্রফি। মাঠে তার আগমনও ঘটল অন্যভাবে। আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হবে। তার আগে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন দুই অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্টের আগে থেকেই আলোচনা চলছে ২৫ লাখ টাকা খরচ করে আনা বিপিএলের ট্রফি নিয়ে। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আজ ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হলো সেই ট্রফির উন্মোচন। লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে।

ফাইনালে থাকছে না কোনো অনুষ্ঠান। কেবল প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছিল চট্টগ্রাম রয়্যালস। একইদিন এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করা সিলেট টাইটান্সকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!