1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেনস্তা করা হবে না সাকিবকে, উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হেনস্তা করা হবে না সাকিবকে, উপদেষ্টাদের আশ্বাস পেয়েছে বিসিবি

প্রতিনিধি

ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। তবে ফৌজদারি মামলার আসামি হিসেবে কখনো কাঠগড়ায় দাঁড়াতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে। সম্প্রতি তারকা ক্রিকেটারের নামের সঙ্গে যুক্ত হয়েছে সেটাও।

জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র-জনতা আন্দোলনে নিহত হওয়া এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় আসামি হিসেবে নাম উঠে এসেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হওয়া এই সংসদ সদস্যের।

হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বর্তমানে ভারতের মাটিতে দলের সঙ্গে রয়েছেন টাইগার এই অলারাউন্ডার। তবে আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কী সাকিব? বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস আশ্বস্ত করলেন সাকিবকে অযথা হেনস্তা করা হবে না!

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফীস বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন… বাংলাদেশ সরকার থেকে যে পরিস্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না।’

সেক্ষেত্রে দেশের মাটিতে আসন্ন সিরিজে খেলতে বাধা থাকছে না সাকিবের। নাফীস আরও বলেন, ‘উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের না খেলার তেমন কোনো কারণ দেখেন না নাফীস। তিনি বলেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!