1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিরো আলমকে সমর্থন নতুনধারার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

হিরো আলমকে সমর্থন নতুনধারার

প্রতিনিধি

বগুড়া  প্রতিনিধি: বগুড়া-৪ ও ৬ আসনে নতুনধারা বাংলাদেশ এনডিবির সকল নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম-এর একতারা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।

হিরো আলমের পক্ষে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা গত ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে প্রচারণা শুরু করেন স্থানিয় নেতৃবৃন্দ। তারই প্রেক্ষিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা এনডিবির সভাপতি ওয়াজেদ রানা এক সংবাদ বিবৃতিতে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ বিশ^াস করে রাজপথে থাকাই হচ্ছে ছাত্র-যুব-জনতার দাবি বাস্তবায়নের প্রথম শর্ত। সেই কাজটি করার জন্য নতুনধারা ২০১২ সালের ৩০ ডিসেম্বর থেকে ছিলো, আগামীতেও থাকবে। আর যত নীতিবান নেতৃত্ব দেশের জন্য নিবেদিত থাকবে-কাজ করবে সকলকে নৈতিক সমর্থন জানাবে। অবশ্যই কোন পরিবারকে ক্ষমতায় আনতে বা রাখতে নতুনধারা বাংলাদেশ এনডিবি কাজ করবে না।

৩১ জানুয়ারি প্রেরিত বিজ্ঞপ্তিতে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বগুড়ায় হিরো আলম যে যুদ্ধ করছেন, তাতে বিজয়ী তখনই হয়েছেন, যখন তার পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। ছাত্র-যুব-জনতার দায়িত্ব হবে নীতির রাজনীতির কারণে হলেও হিরো আলমের পাশে থাকা। সেই দায়িত্ব নতুনধারা বাংলাদেশ এনডিবি বগুড়া জেলা শাখা সকল নেতাকর্মী পালন করবে বলে আমরা বিশ^াস করি। সেই সাথে বগুড়া-৪ ও ৬ আসনের সকল ভোটারের প্রতি অনুরোধ জানাবো- বাংলাদেশের রাজনীতিতে তারুণ্যের বিজয়, নীতির বিজয় দেখতে হিরো আলমকে ভোট দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!