1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়ে হবে সোনাক্ষীর? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়ে হবে সোনাক্ষীর?

প্রতিনিধি

চল্লিশের দোরগোড়ায় এসে বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ৩৭ বছর বয়সী শক্রঘ্ন কন্যা আগামী ২৩শে জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের গলায় মালা দেবেন।

জোর গুঞ্জন, সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়েতে মত নেই পরিবারের। সেটাও নাকি ধর্মের কারণে। জাহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মালম্বী। পরিবার রাজি না থাকলেও জেদ করেই নাকি প্রেমিককে বিয়ে করবেন অভিনেত্রী।

২৩ তারিখ মুম্বাইয়ের বাস্টিনে বসছে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপসন। ওইদিন দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান, রাতে জমকালো রিসেপশন। হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়ে করবেন দুজনে? নাকি দু’জনের ধর্মানুসারেই হবে সব আচার-অনুষ্ঠান? তা এখনও স্পষ্ট নয়। তবে বিয়ের থিম হতে চলেছে ‘ফেস্টিভ অ্যান্ড ফর্ম্যালস’।

বিয়েতে কেমন সাজবেন সোনাক্ষী। এক পুরোনো সাক্ষাৎকারে দাবাং গার্ল স্পষ্ট বলেছেন, বিয়ের দিন লাল লেহেঙ্গাতেই সাজবেন তিনি। যদিও জাহির কী পরবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে মেয়ের বিয়ের খবর জানেন না বলে মন্তব্য করেছেন সাংসদ বাবা শক্রঘ্ন। তিনি বলেন, ‘কাছের মানুষেরা মেয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছে। তবে এ ব্যাপারে আমি কিছু জানি না। এতটুকু বলবো, এখনকার বাচ্চারা বাবা-মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, শুধু নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। অপেক্ষা করছি তাদের সিদ্ধান্ত জানার।’

মেয়ের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রয়েছে এমনটাও মন্তব্য করেন বাবা। তিনি বলেন, মেয়ে কোনওদিন কোনও অসাংবিধানিক কিংবা বেআইনি সিদ্ধান্ত নেবে না। প্রাপ্তবয়স্ক হিসেবে সোনাক্ষীর পূর্ণ স্বাধীনতা রয়েছে বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার।

মেয়ের বিয়ের খবর সত্যি হলে প্রথম সারিতে দাঁড়িয়ে নাচবেন বলেও জানান শত্রুঘ্ন সিনহা।

‘দাবাং’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষী সিনহার। একসঙ্গে ‘ডবল এক্সএল’ ছবিতে কাজ করেছেন জাহির-সোনাক্ষী। দু’জনেই সালমান খানের হাত ধরে শুরু করেছেন নিজেদের ক্যারিয়ার। সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!