1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হিজবুল্লাহর হামলায় ৩ দিনে ৬ ইসরায়েলি সেনা নিহত, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ইসরায়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হিজবুল্লাহর হামলায় ৩ দিনে ৬ ইসরায়েলি সেনা নিহত, ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ইসরায়েল

প্রতিনিধি

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হামলায় গত তিন দিনে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি সেনা। ইসরায়েলি আর্মি রেডিও রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন সিনিয়র সামরিক কর্মকর্তাও রয়েছেন। অন্যদিকে প্রভাবশালী দৈনিক হারেৎজ জানিয়েছে, গত ২ মার্চ হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে ইসরায়েলের রাজনৈতিক ও গণমাধ্যম মহল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে ট্রাম্পের সমালোচনা করে বলা হচ্ছে, তিনি ইসরায়েলের অন্যতম প্রধান শত্রু ইরানের সঙ্গে সমঝোতা করে তেলআবিবকে কার্যত একা ফেলে দিয়েছেন।

দেশটির জনপ্রিয় সংবাদপত্র ইসরায়েল হায়ম-এ প্রকাশিত এক মতামতে ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়েছে, “আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন। কিন্তু এর বদলে ইরানের খুনি ও সন্ত্রাসী সরকারের সঙ্গে আত্মসমর্পণের চুক্তি করেছেন।”

চুক্তির বিভিন্ন শর্ত ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে এবং বিষয়টি দেশটির সংবাদমাধ্যমে প্রধান আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!