1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার পেসার জুয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’

যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যে পিচ নিয়ে বিতর্ক চলছে। ড্রপ ইন পিচ পছন্দ হয়নি ভারতেরও। সেখানে বল কখনও বুকের উচ্চতায় উঠে আসছে, আবার কখনও নেমে যাচ্ছে। তাতে ব্যাটারদের খেলতে অসুবিধা হচ্ছে। বোলাররা যদিও সাহায্য পাচ্ছেন পিচ থেকে।

গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আমেরিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৯ রান করেছিল পাকিস্তান। একই রানে ইনিংস শেষ হয় আমেরিকারও। পরে সুপার ওভারে ৫ রানে হেরে যায় পাকিস্তান। সেখানে প্রথমে ব্যাট করে আমেরিকা ১৮ রান করে। কিন্তু বাবর আজমরা ১৩ রানের বেশি করতে পারেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!