1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলার অভিযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হান্নান মাসউদের স্ত্রী-ভাইয়ের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধি

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান এ অভিযোগ করেন। তিনি জানান, বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তার দাবি, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে আরেকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। হামলায় হান্নান মাসউদের ভাইসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান মো. হাফিজুর রহমান।

শ্যামলী সুলতানা জেদনী নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলেছে। আমার দেবরকে কয়েকজন মিলে এক সঙ্গে মেরেছে। প্রশাসন নিষ্ক্রিয়!

তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হাতিয়া নিয়ে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি। যেখানে সমস্যার কথা শুনছি সেখানেই যাচ্ছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!