1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘হাদি আপনাকে এতো দ্রুত হারাতে চাই না’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘হাদি আপনাকে এতো দ্রুত হারাতে চাই না’

প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তিন আলেম ও ইসলামী আলোচক। শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মিজানুর রহমান আজহারী, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ নিজেদের ফেসবুক পোস্টে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

শায়খ আহমাদুল্লাহ বলেছেন, তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলি বিদ্ধ! জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।

জনপ্রিয় খতিব ও ইসলামী আলোচক মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ওসমান হাদির সুস্থতা কামনা করে বলেছেন, হে আল্লাহ! আপনি আপনার কুদরতের নিদর্শন দয়া করে শরীফ ওসমান হাদীর উপর প্রকাশ করুন। তাকে শিফা কামিলা দান করুন। তার হায়াত বৃদ্ধি করুন। তার উপর যারা আক্রমণ করেছে তাদের একটি একটি করে গুনেগুনে শেষ করে দিন।

হাদির ওপর হামলার ঘটনায় কষ্টের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেছেন, ঠিক কবে এতটা মন খারাপ আর অন্তর ব্যাথায় ভরে গেছে জানি না। একজন হাদি হটাৎ আসে না। তবে ইনশাআল্লাহ হাদির স্বপ্নেরা যুগে যুগে ধারণ করবার মত নওযোয়ান আল্লাহ তায়ালা আবার দাঁড় করিয়ে দেবেন।

তিনি আরও বলেছেন, হাদি ভাই আপনাকে আমরা এতো দ্রুত হারাতে চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!