1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাইকোর্টের রায় স্থগিত, ইসির নির্ধারিত সীমানাতেই কুমিল্লা-২ আসনের নির্বাচন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হাইকোর্টের রায় স্থগিত, ইসির নির্ধারিত সীমানাতেই কুমিল্লা-২ আসনের নির্বাচন

প্রতিনিধি

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেটকে অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত নতুন সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের এ আদেশের ফলে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের বর্তমান কাঠামো বহাল থাকছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর করে এই স্থগিতাদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে আসনটির সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে এনে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল বিভাগে আবেদন করে।

মামলার পটভূমিতে জানা যায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আসনটির সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম ওই রিট আবেদনটি দায়ের করেছিলেন।

আইনজীবীরা জানান, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। নতুন সীমানা পুনর্নির্ধারণে মেঘনা উপজেলাকে কুমিল্লা-১ আসনে অন্তর্ভুক্ত করা হয় এবং কুমিল্লা-২ আসনে যুক্ত করা হয় হোমনা উপজেলা। ফলে বর্তমানে কুমিল্লা-২ আসন গঠিত হয়েছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।

আজকের আপিল বিভাগের আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের এই সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত বহাল থাকল এবং সেই অনুযায়ী কুমিল্লা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!