1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন শেরপুরে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

হত্যা মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন শেরপুরে

প্রতিনিধি

শেরপুরে চাঞ্চল্যকর জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। রায়ে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। 
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর মিনা আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলেব চোরার ছেলে মনু চোরা (৫২)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনুসহ তাদের লোকজন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে। ওই ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!