1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬

প্রতিনিধি

ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ ও পুলিশ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলেছে, স্লোভাকিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর কোসিচ থেকে প্রায় ৫৫ কিলোমিটার পশ্চিমের জাব্লোনোভ নাদ টুরনৌ গ্রামের কাছে একটি সুড়ঙ্গের সামনে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে।

দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগ বলেছে, আহতদের মধ্যে ১৬ জন মাঝারি থেকে গুরুতর ও ৫০ জন হালকা আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করা দেশটির পুলিশের এক ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া লাইনচ্যুত একটি লোকোমোটিভ ও একটি বগি পাহাড়ের ঢালে উল্টে পড়ে আছে।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টার পরপরই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, দুর্ঘটনার কবলে পড়া দুই ট্রেনে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। স্লোভাক রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, ট্রেন দুটি এমন স্থানে সংঘর্ষের শিকার হয়েছে, যেখানে মুখোমুখি দুটি রেললাইন অতিক্রম করে একটি লাইনে মিশে গেছে।

এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!