1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, স্মার্ট বাংলাদেশ করতে হলে চিন্তা, চেতনা, কাজ সবকিছুকে স্মার্ট করতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ রূপান্তরের জন্য নিজেদেরও স্মার্ট হতে হবে।
তিনি বলেন, ‘আজকাল সবকিছু অটোমেশনে চলে যাচ্ছে। মানুষ প্রযুক্তির সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ তাদের কাজকে সহজ করে ফেলেছে। কোথাও আগুন লাগলে সেখানে ফায়ার ফাইটার না পাঠিয়ে রোবটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করা হচ্ছে। এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের নিজেদেরও পরিবর্তন করতে হবে।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে সম্মেলন কক্ষে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত: অংশীজনের অংশগ্রহণ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব  আজ এসব কথা বলেন।
হুমায়ুন কবির খোন্দকার বলেন, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যদি ব্যবধান বেশি হয় তাহলে জীবন বিষময় হয়ে যায়। তাই প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যাতে অবশ্যই সামঞ্জস্য থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমান বিশে^র সাথে তাল মিলিয়ে চট্টগ্রাম টেলিভিশনকেও এগিয়ে যেতে হবে। টেলিভিশনে আজকাল মানুষ যা দেখে সেরকম উপাদান যদি না থাকে তাহলে সেটা পিছিয়ে পড়তে বাধ্য। 
তিনি বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জ। আধুনিক যন্ত্রপাতি, মানসম্মত চিত্র ধারন, সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ ও বিতর্ক প্রতিযোগিতা প্রদর্শনের মাধ্যমে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম টেলিভিশনে বর্তমান সরকারের উদ্যোগে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। ’ 
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউছুপ, বাংলাদেশ বেতার শিল্পী জয়ন্তী লালা, রবীন্দ্র সংগীত শিল্পী কাবেরী সেন গুপ্তসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন আধিকারীক মো. সাইফুল ইসলাম মাল্টিমিডিয়ার মাধ্যমে টেলিভিশনের কার্যাবলির সম্পূর্ণ চিত্র সচিবের নিকট তুলে ধরেন। এসময় তথ্য সচিব সভায় উপস্থিত সবার সাথে ভবিষ্যতে এ কেন্দ্রকে আরো কিভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!