1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বামীর নির্যাতনে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, ৯০ শতাংশ দগ্ধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বামীর নির্যাতনে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, ৯০ শতাংশ দগ্ধ

প্রতিনিধি

ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগ করে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সুখি আক্তার (২৪) নামে এক গৃহবধূ। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার নৈয়োরী গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে সুখি আক্তার নিজের শরীরে আগুন দেন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঝালকাঠি থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। কয়েকদিন চিকিৎসা চলার পর অর্থাভাবে সেখান থেকে ছাড়পত্র নিতে বাধ্য হন স্বজনরা। পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা ব্যয় জোগাতে না পেরে শেষ পর্যন্ত তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পুনরায় তাকে আবার বরিশালের শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়।

‎সুখি স্থানীয় মজিদ হাওলাদারের মেয়ে। কয়েক বছর আগে ভান্ডারিয়ার মো. হাসানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

‎অগ্নিদগ্ধ সুখি আক্তার বলেন, বিয়ের পর থেকেই আমাকে বিভিন্নভাবে চাপ দিত। অস্বাভাবিক ও অপমানজনক কাজ করতে বাধ্য করতো। রাজি না হলে মারধর করতো। অনেকবার বলেছি আমি এসব পারি না। সে বলতো, কাউকে বললে আমাকে মেরে ফেলবে। পরে জানতে পারি সে আরেকটা বিয়ে করেছে। এরপর থেকে আমার ওপর অত্যাচার আরও বেড়ে যায়। অপমান, নির্যাতন আর সহ্য করতে না পেরে আমি নিজের শরীরে আগুন দেই।

‎সুখির বোন মিতু আক্তার বলেন, আপা আমাদের সাথে ফোনে কথা বলার সময় কাঁদত। বলতো- ওকে অস্বাভাবিক কাজ করতে বাধ্য করা হয়। না মানলে মারধর করা হয়। আমরা ভেবেছিলাম সংসারের ঝগড়া, কিন্তু বিষয়টা এতটা ভয়াবহ বুঝতে পারিনি।

‎‎সুখির চাবি রেবা বেগম বলেন, হাসপাতালে গিয়ে দেখি মুখ ছাড়া শরীরের প্রায় সব জায়গা পুড়ে গেছে। ডাক্তাররা বলেছেন ৯০ শতাংশ দগ্ধ। ওর অবস্থা খুবই সংকটাপন্ন।

‎‎সুখির মা শামসুন্নাহার বলেন, আমার মেয়েটা বাঁচতে চায়। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারছি না। আমরা প্রশাসনের কাছে বিচার চাই, আর মেয়ের চিকিৎসার ব্যবস্থা চাই।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বামী মো. হাসান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সঠিক না। আমাদের মধ্যে পারিবারিক ঝামেলা ছিল, কিন্তু আমি তাকে নির্যাতন করিনি এবং দ্বিতীয় বিয়েও করিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!