1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক, সমন্বয় জোরদারে নির্দেশনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক, সমন্বয় জোরদারে নির্দেশনা

প্রতিনিধি

নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রীর সঙ্গে পরিচিতি পর্বের মধ্য দিয়ে বৈঠক শুরু হয়। পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন–পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার আধুনিকায়ন নিয়েও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিভিন্ন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী দিকনির্দেশনা দেন বলে জানা গেছে। কারাগার ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং সংস্কার–সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশ–এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ কোস্ট গার্ড–এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী–এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।

এছাড়া উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন সরকারের আইনশৃঙ্খলা নীতি ও অগ্রাধিকার নির্ধারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!