1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন হাজী ইয়াছিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন হাজী ইয়াছিন

প্রতিনিধি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন হাজী ইয়াছিন
কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন-সেনানিবাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন হাজী ইয়াছিনের অনুসারীরা।

এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতারা।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন  বলেন, আমার নেতাকর্মীরা দীর্ঘদিন নিপীড়ন সহ্য করেছেন। তারা সবসময় আমাকে তাদের পাশে পেয়েছে। আজ সকালে তারা আমাকে জানালো মনোনয়নের ব্যাপারে। আমি বলেছি যাও নিয়ে আসো।

দলীয় মনোনয়ন চূড়ান্ত নয় উল্লেখ করে হাজী ইয়াছিন বলেন, আগামীকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন। তিনি সবার সঙ্গে বসবেন। শেষ পর্যন্ত দলের মনোনয়নপ্রত্যাশী আমি।

যদি দলের মনোনয়ন না পান তবে কি বিদ্রোহী প্রার্থী হবেন কি না এ প্রশ্নের জবাবে হাজী ইয়াছিন বলেন, আমি আমার নেতাকর্মীদের সঙ্গে বসব। তখন সিদ্ধান্ত নেব কী করব।

প্রসঙ্গত, কুমিল্লা ৬ আসনটি জেলার গুরুত্বপূর্ণ আসন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন। দলের মনোনয়ন ঘোষণার পর টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ জানিয়েছেন হাজী ইয়াছিনের অনুসারীরা। গতকাল মঙ্গলবার রাতে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার আনুষ্ঠানিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। এটিই চূড়ান্ত মনোনয়ন বলে নিশ্চিত করেছে বিএনপির একাধিক সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!