1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীর সঙ্গে ঝগড়া, কারণ জানতে চাওয়ায় শাশুড়িকে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

স্ত্রীর সঙ্গে ঝগড়া, কারণ জানতে চাওয়ায় শাশুড়িকে হত্যা

প্রতিনিধি

স্ত্রীর সঙ্গে ঝগড়া, কারণ জানতে চাওয়ায় শাশুড়িকে হত্যা
কুমিল্লার তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জামাতা জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন তিতাস উপজেলার শিবপুর এলাকার দিলু মিয়ার ছেলে।

সোমবার (২২ ডিসেম্বর) র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ অক্টোবর কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর শিকদার বাড়িতে সুফিয়া বেগম (৭০) নামের এক নারীকে পানিতে চুবিয়ে হত্যা করেন তার মেয়ের স্বামী জামাল উদ্দিন। এ ঘটনায় তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সুফিয়ার নাতি। আলোচিত এই হত্যার ঘটনার ঘাতক জামালকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

পরবর্তীতে গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির সহায়তা ও প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামাল জানান, ঘটনার দিন জামাল উদ্দিন তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন ধরাকে কেন্দ্র করে তার স্ত্রী ও মেয়ে মারিয়াকে মারধর করেন। এসময় মেয়ে মারিয়া আক্তার মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। উক্ত ঘটনাটির পর শাশুড়ি সুফিয়া বেগম জামাল উদ্দিনের বাড়িতে আসেন এবং ঘটনার কারণ সম্পর্কে জানতে চান। এসময় জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি সুফিয়া বেগমকে মারধর করে এবং তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনাটি প্রতিবেশিরা দেখতে পেয়ে ঘটনাস্থলে এলে জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এরপর আত্মগোপনে চলে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!