1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রীর সঙ্গে অশান্তিতে দুই খুন, পালাতে গিয়ে নিজেও মৃত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্ত্রীর সঙ্গে অশান্তিতে দুই খুন, পালাতে গিয়ে নিজেও মৃত

প্রতিনিধি

নানা বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে ছিল অশান্তি। এর জেরে নিজের স্ত্রীসহ তিন জনকে কুপিয়ে শ্বশুরবাড়ি থেকে পালানোর চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু ছাদ থেকে পালানোর সময় মৃত্যু হয়েছে ওই যুবকেরও।

পশ্চিমবঙ্গে মালদহে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পালানোর সময় উত্তেজিত জনতার হাতে ধড়া পড়ে অভিযুক্ত। সেই সময় তাকে পিটিয়ে মেরে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
ওই যুবক যে তিনজনকে কুপিয়েছিলেন তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার স্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমে ওই যুবকের নাম লেখা হয়েছে টুবাই মণ্ডল (৩৫)। পেশায় তিনি শ্রমিক।

গত কয়েক মাস ধরেই টুবাইয়ের সঙ্গে স্ত্রীর অশান্তি চলছিল। এই নিয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ ওঠে। সম্প্রতি টুবাই অন্য রাজ্য কাজ করতে গেলে বাবার বাড়ি চলে যান স্ত্রী। এরপর শ্বশুর বাড়ি গিয়ে অভিযুক্ত টুবাই মণ্ডল স্ত্রীর ওপর চড়া হন। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন। সে সময় তাকে বাঁচাতে ছুটে আসে তার ভাইয়ের স্ত্রী ও ভাগ্নি। তাদেরও কুপিয়ে পালানোর সময় মারা যান টুবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!