1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

প্রতিনিধি

বগুড়ায় পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে একই পরিবারের চার নারী আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই উত্তেজিত গ্রামবাসী চাকুসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওই এলাকার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেওয়া, তার মেয়ে কাজলী বেগম ও লাকী বেগম এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বীণা।
আটকরা হলেন— বীণার স্বামী গাবতলীর সুখানপুকুর এলাকার রকি ও তার সহযোগী শাকিল।
পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গেছে, বীণার সঙ্গে তার স্বামী রকির দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় রকি তার স্ত্রী বীণা, শাশুড়ি কাজলী বেগম, নানিশাশুড়ি মনোয়ারা বেওয়া ও শ্যালিকা লাকীকে ছুরিকাঘাত করেন। এ সময় তার বন্ধু শাকিল সহযোগিতা করেন। আহতদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চাকুসহ রকি ও শাকিলকে আটক করে পুলিশে দেন। এ ছাড়া আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে কাজলী বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম কালবেলাকে বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!