1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটি বলছে, এই ভাষণে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হবে। এছাড়া কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার কার্যক্রম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের দাবি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় এবি পার্টির সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন তিনি।

দলের নীতি নির্ধারকদের মতে, চেয়ারম্যানের এই ভাষণে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক ‘কল্যাণরাষ্ট্র’ প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রতিফলিত হবে।

এবি পার্টি মনে করে, এই ভাষণ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!