1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সোনালী লাইফের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সোনালী লাইফের ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন

প্রতিনিধি

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি দ্য বেস্ট কাস্টমার ওরিয়েন্টেড কোম্পানি হিসেবে সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে।

গ্রাহকসেবায় উৎকর্ষতা, আস্থা ও উদ্ভাবনী সেবা দেওয়ার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। এ অর্জনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবায় সোনালী লাইফের ধারাবাহিক প্রতিশ্রুতি ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল।

উল্লেখ্য, এর আগেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিনটি পৃথক ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা কোম্পানির ক্রমবর্ধমান সাফল্য, দক্ষতা ও সক্ষমতার প্রমাণ বহন করে।

সোনালী লাইফের পক্ষ থেকে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মো. রেজাউল করিম আবির অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের বিমা খাতে ইতিবাচক অবদান রাখতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!