1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৈয়দপুরে আগুনে পুড়ল ৪ গোডাউন ও ২ ব্যাংক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সৈয়দপুরে আগুনে পুড়ল ৪ গোডাউন ও ২ ব্যাংক

প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়েছে চারটি গোডাউনঘর ও দুটি ব্যাংকের আসবাবপত্র পুড়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ডা. জিকরুল হক রোডে আগুনের এ ঘটনা ঘটে৷

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে ডা. জিকরুল রোডের ঢাকা ব্যাংকের পাশে তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে সেটি ঢাকা ব্যাংকের ভবনে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভবনটিতে ছড়িয়ে পড়ে। এতে ঢাকা ব্যাংকসহ ভবনের পাঁচ তলার ডিএমসিবি ব্যাংকের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মোকছেদুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, হঠাৎ করে দুপুরের দিকে ধোয়া উঠতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারিদিকে ছড়িয়ে যায়। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরেক ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, আমাদের সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করছি। শহরে আগুন নির্বাপণের ব্যবস্থা না থাকার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক আনোয়ারুল হক বলেন, তুলার গোডাউনে থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনে। সেখানে থাকা দুটি ব্যাংকের আসবাবপত্র পুড়ে গেছে। আমরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ভবনে আগুন নির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। কয়েকজন আটকা পরেছিলেন তাদের উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আহত কিংবা নিহতের খবর পাইনি। আগুন লাগার কারণ আমরা এখনো নিশ্চিত না, তদন্ত করে সেটা বলা যাবে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, আগুন লাগার পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!