1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

প্রতিনিধি

নারী ওয়ানডে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে নিগার সুলতানার দল। তবে এরপর চারটি ম্যাচে টানা হার স্বপ্নে ছায়া ফেলে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ।

৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ষষ্ঠ স্থানে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কা এবং এরপর পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া সেমিফাইনালের রাস্তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি নজর রাখতে হবে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচগুলোর দিকেও। দুই দলই ৫ ম্যাচে করে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে।

তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর, ইংল্যান্ডের বিপক্ষে হেরে কিছুটা বিপদে পড়েছে ভারত। আর শ্রীলঙ্কা এখনও জয়হীন। ৫ ম্যাচে ৩ হারে ও ২ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহও ২ পয়েন্ট। সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে তারাও মরিয়া থাকবে।

ইতিহাস বলছে, ওয়ানডেতে তিনবার মুখোমুখি হয়ে দুইবার হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ হয়নি। তবে বর্তমান পরিস্থিতি এবং ফর্ম বিবেচনায় আজকের ম্যাচে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আশাবাদী, “অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের চোখে আঙুল দিয়ে কিছু ভুল দেখিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সেসব শুধরে মাঠে নামব।”

বাংলাদেশ একাদশে যারা আছেন:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, ঝিলিক, শারমিন সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশি ও সুমাইয়া।

আজকের ম্যাচে জয় মানেই সেমির স্বপ্ন টিকে থাকল। হার মানেই বিদায় ঘণ্টা। টাইগ্রেসদের জন্য তাই এটা শুধুই ম্যাচ নয়, এটি এক প্রমাণের লড়াই। দেখা যাক, ইতিহাস কি আজ বদলায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!