1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেমিফাইনালের আগে সুখবর পেল আর্জেন্টিনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সেমিফাইনালের আগে সুখবর পেল আর্জেন্টিনা

প্রতিনিধি

কথা ছিল কাতার বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখবেন আনহেল ডি মারিয়া। কিন্তু বিশ্বকাপ জয়টাই যেন সমীকরণ বদলে দেয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য। জার্সিতে তিন তারকা এনে দেওয়ার পর তা নিয়েই আরও কিছুদিন খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন বড় মঞ্চের এই বড় তারকা। ডি মারিয়া এরপরেও খেলেছেন। মেসির পরিবর্তে আলবিসেলেস্তেদের অধিনায়কও ছিলেন।

তবে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়ার আর্জেন্টিনা অধ্যায় এবার সত্যি সত্যিই ফুরোতে চলল। যে কোপা আমেরিকা জিতিয়ে আর্জেন্টিনার ট্রফিখরা শেষ করেছিলেন, সেই কোপা আমেরিকা থেকেই বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এই উইঙ্গার। সবঠিক থাকলে চলতি কোপা শেষেই অবসরে যাবেন ডি মারিয়া।

চলমান কোপায় আর্জেন্টিনার কার্যত আর দুটি ম্যাচ বাকি। সেমিফাইনাল, ফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী। সে হিসেবে আলবিসেলেস্তেদের জার্সিতে আর দুটি ম্যাচ খেলতে পারবেন ডি মারিয়া। বিদায়ের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন আবেগি হয়ে পড়ছেন বিশ্বকাপজয়ী এই তারকা। কানাডার বিপক্ষে সেমিফাইনালের আগে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। সময় যে ফুরিয়ে আসছে সেটাও স্মরণ করলেন।  লিখেছেন প্রতিটা মিনিট উপভোগ করার কথা।

পুরোপুরি ফিট না হওয়ায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটিয়েছেন ডি মারিয়া। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কানাডার বিপক্ষে সেমিফাইনালে ফিরছেন এই তারকা। শেষ চারে ৪-৩-৩ ছকে লিওনেল স্কালোনি খেলাতে পারে বলে জানিয়েছে তারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!