1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেমিফাইনালের আগে বাংলাদেশের তিনে তিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেমিফাইনালের আগে বাংলাদেশের তিনে তিন

প্রতিনিধি

শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিপক্ষে জিততে ঘাম ছুটেছিল। আগের খেলায় থাইদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ জিতল দাপট দেখিয়ে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিই জিতল তাদের ‘এ’ দল।

লতা মন্ডলের দারুণ পারফরম্যান্সে মালয়েশিয়ার বিপক্ষে আজ (বুধবার) ৯০ রানে জিতেছে বাংলাদেশ। আগামী শুক্রবার সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলবে তারা।

শ্রীলঙ্কাকে চার রানে হারিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তারপর স্বাগতিক থাইল্যান্ডকে শেষ ওভারে চার-ছক্কা মেরে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা।

সেমিফাইনালের আগে গ্রুপ পর্বে বাংলাদেশ টানা তৃতীয় ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হলো। ৩ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। নিকটতম দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড শেষ ম্যাচ জিতলেও বাংলাদেশ শীর্ষে উঠতে পারবে না।

ব্যাংককে টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে ইশমা তানজিমের বিদায়। খালি হাতে ওপেনার বিদায় নেওয়ার পর শারমিন সুলতানা ও রুবিয়া হায়দার ৩৭ রানের জুটি গড়েন। পাওয়ার প্লে শেষ দুই ওভারে আরও দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

রুবিয়া (১৪), সুমাইয়ার (০) পর শারমিন (৩০) মাত্র ১৫ রানের ব্যবধানে উইকেট হারান। ৫২ রানে চার উইকেট পড়ার পর ফাহিমা খাতুন ও লতার ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়ক ফাহিমা (২৯) দলীয় ১০৭ রানে ফেরার পর লতার ব্যাটে তারা দেড়শ পার করে।

ইনিংসের শেষ বলে ফিফটি থেকে ২ রান দূরে থাকতে আউট হন লতা। ৪৪ বলে ৪ চারে ৫৮ রান করেন তিনি। সাদিয়া আক্তারের ১১ বলে ২ ছয়ে সাজানো ১৯ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নুর দানিয়া সিউহাদা।

লক্ষ্যে নেমে তৃতীয় ওভারে ফাতেমা জাহানের শেষ দুই বলে উইকেট হারায় মালয়েশিয়া। বাকি সময়ে নিয়মিত তাদের উইকেট নিতে থাকে বাংলাদেশের মেয়েরা। কেবল নুর আরিয়ান্না নাতসিয়া দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২২ রানে অপরাজিত ছিলেন তিনি।

মালয়েশিয়াকে ৯ উইকেটে ৬১ রানে আটকাতে ফাতেমা চার ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি মেডেনও রয়েছে। শরিফা খাতুন পান দুটি উইকেট। ২ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে লতা ১ উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!