1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ

প্রতিনিধি

সেন্ট মার্টিন খোলার প্রথম দিনে কক্সবাজার থেকে ছাড়েনি কোনো জাহাজ
দীর্ঘ ৯ মাস পর আজ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের উদ্দেশ্যে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও শনিবার (১ নভেম্বর) প্রথম দিন সকালে কোনো জাহাজ ছেড়ে যায়নি।
সরকার ঘোষিত নভেম্বরে রাত্রিযাপনে বিধিনিষেধের কারণে পর্যটক সংকট থাকায় প্রস্তুতি সত্ত্বেও অনুমতি পাওয়া জাহাজগুলোর মালিকপক্ষের মাঝে অনাগ্রহের সৃষ্টি হয়েছে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, সেন্ট মার্টিন কেন্দ্রিক পর্যটনশিল্পকে বাঁচাতে হলে সরকারকে সদয় দৃষ্টি দিতে হবে। দিনে গিয়ে দিনে ফিরে আসা পর্যটকদের জন্য ভোগান্তির। তাই তারা যেতে আগ্রহী না। এই সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছেন খোরশেদ আলম। তিনি বলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও বিধিনিষেধের কারণে সেন্ট মার্টিন যেতে পারছি না। মাত্র এক বা দেড় ঘণ্টার জন্য সেন্টমার্টিন গিয়ে আমরা কি করব? রাত্রিযাপনের সুযোগ থাকলে বিবেচনা করতাম। আসলে এভাবে টানা ভ্রমণ কষ্টসাধ্য, সরকারের বিষয়গুলো মাথায় নেওয়া উচিত।
পর্যটক না থাকায় বঙ্গোপসাগরের বৈরী পরিবেশেও জীবন নির্বাহ করা সেন্ট মার্টিনবাসীরা পড়েছেন বিপাকে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ১ নভেম্বর থেকে পর্যটক আসবে শুনে এখানকার মানুষ খুশি হয়েছিল। কিন্তু কোনো জাহাজ আসছে না বলে জেনেছি। পর্যটন মৌসুমই আমাদের জীবনের অবলম্বন, তাই সেভাবে দ্বীপ ও দ্বীপের মানুষকে বাঁচাতে সরকারের পরিকল্পনা নেওয়া উচিত।
সেন্ট মার্টিন ভ্রমণে প্রযোজ্য ১২টি নির্দেশনা উল্লেখ করে গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!