1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেনা ও গোয়েন্দা কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সেনা ও গোয়েন্দা কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র— এমন তথ্য জানিয়ে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে Inter-Services Public Relations (ISPR)

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, সম্প্রতি প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সেনা কর্মকর্তা পরিচয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে, যাতে সহজেই বিশ্বাস অর্জন করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের ফোন বা বার্তার মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে না। এ ধরনের কোনো যোগাযোগ পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিশেষভাবে বলা হয়েছে, যদি কেউ সেনা কর্মকর্তা পরিচয়ে ভয় দেখিয়ে বা অন্য কোনোভাবে সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

আইএসপিআর জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!