1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সেও মানুষ’— ফাইনালে বুমরাহর খারাপ দিনের আশায় ফিলিপস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘সেও মানুষ’— ফাইনালে বুমরাহর খারাপ দিনের আশায় ফিলিপস

প্রতিনিধি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাদুকরী বোলিং করছেন জসপ্রীত বুমরাহ। দলের প্রয়োজন অনুযায়ী বল হাতে তার ডেলিভারি বৈচিত্রময় হচ্ছে। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে তিনি জয়ের অন্যতম নায়ক। ভারতের এই পেসার ফাইনালে নিউজিল্যান্ডের বি পক্ষেও ত্রাস ছড়াবেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে মোকাবিলা করতে প্রস্তুত নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

আগামীকাল (রোববার) আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। টানা দুটি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে শিরোপার লড়াইয়ে স্বাগতিকরা। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সাঞ্জু স্যামসনের ৮৯ রানের ইনিংসে ভর করে পাহাড় গড়ার পর বিপদে পড়েছিল ভারত। জ্যাকব বেথেলের চমৎকার সেঞ্চুরিতে ইংল্যান্ড চোখ রাঙাচ্ছিল, তখনই বুমরাহ ১৮তম ওভারে অসাধারণ বোলিং করে দলকে বিপদ থেকে বের করে আনেন।

প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তাদের ভালোভাবে জানা, বিশ্বকাপে প্রথম শিরোপা জিততে বুমরাহর বাধা পার করা হবে অন্যতম কঠিন চ্যালেঞ্জ।

ফিলিপস সাংবাদিকদের বললেন, ‘সেও তো মানুষ। তারও খারাপ দিন যেতে পারে, যেমনটা আমাদেরও যায়। আশা করি তার বিপক্ষে আমরা ভালো দিন কাটাব।’

অ্যাকুরেসির সঙ্গে ইয়র্কারে প্রতিপক্ষকে চেপে ধরেন প্রায়ই। এই যেমন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১ উইকেট নেন ৩৩ রান খরচায়, যে ম্যাচে ৪০ ওভারের খেলায় হয়েছে ৪৯৯ রান।

অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে বুমরাহ ঠিক যেন নিজের ছায়া হয়ে থাকেন। এই বছরের শুরুতে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জিতলেও তিনি ছিলেন বিবর্ণ। চার ম্যাচে ওভার প্রতি ৯.৪৬ রান দিয়ে নিয়েছেন মাত্র চার উইকেট।

বুমরাহর মান নিয়ে কোনো প্রশ্ন নেই ফিলিপসের। তিনি বললেন, ‘দ্বিপাক্ষিক সিরিজে তার বিরুদ্ধে আমাদের সফরটা সত্যিই ভালো হয়েছিল, কিন্তু সে বিশ্বমানের বোলার। তার অনেক ভেরিয়েশন আছে। বিশেষ করে ডেথে সে বড় ধরনের আঘাত করতে পারে।’

বুমরাহর চার ওভার সর্তকতার সঙ্গে খেলে বাকি বোলারদের ওপর চড়াও হওয়ার পরিকল্পনা আছে কি না প্রশ্নে নিউজিল্যান্ড অলরাউন্ডারের জবাব, ‘তেমন কিছুর দরকার অবশ্যই নেই। যেমনটা বললাম, বোলারদের খারাপ দিন যেতে পারে, আমাদের সেই সুযোগ নিতে হবে। আর সে যদি ভালো বল করে, আমাদের মানিয়ে নিতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!