1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

প্রতিনিধি

পৃথক স্থানে বজ্রপাতে আজ তিনজনের প্রাণহানি ঘটেছে। সকালে দিরাই ও বিশ্বম্ভরপুর উপজেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। 
জানা গেছে, দিরাই উপজেলার চরনারচর এলাকায় বজ্রপাতে আব্দুল মালেক (৩৮) নামে এক  জেলের মৃত্যু হয়েছে। হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেক চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
অপরদিকে, বিশ্বম্ভরপুরে জয়নাল মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি সলুকাবাদ ইউনিয়নের মাঝেরটেক গ্রামের শিশু মিয়ার ছেলে। একই সময়ে সেলিম মিয়া (২৫) নামে অপর আরেক শ্রমিকের মৃত্যু হয়। তিনি জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার চরনারচর গ্রামের আব্দুল মালেক প্রতিদিনের মতো সকালে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
দিরাই থানার অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী এক জেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে একই সময়ে জেলা বিশ্বম্ভরপুর উপজেলার দুই শ্রমিক ধোপাজান নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে শুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে দুইজনের মৃত্যু হয়। 
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যর সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!