1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি

সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে ধরে আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে ঘটনার জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি নিজেও আহত হয়েছি।

অন্যদিকে পাভেল আহমেদ বলেন, থানা পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী বাজারের বিএনপি কার্যালয়ে সভা চলাকালে রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়, মূলত গোষ্ঠীগত দ্বন্দ্ব। বাজারসংক্রান্ত নানা বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আনুমানিক ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!