1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ

প্রতিনিধি

সুদানে তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে আরএসএফ
সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশের শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। শহরটিতে শেষ তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে তারা।
গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সেনারা লড়াই করছে। এতে করে স্মরণকালের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছেন দেশটির মানুষ।
আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। তারা কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে।
সুদানের সংঘাতের ওপর নজর রাখা এ সংগঠনটি বলেছে আরএসএফ ‘সত্যিকারের গণহত্যা সংঘটিত’ করেছে।
গ্রুপটি বলেছে, গত দেড় বছর ধরে এল-ফেশারে বোমাবর্ষণ করে, মানুষকে ক্ষুধার্থ রেখে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ। গত তিনদিনে তারা আরও দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যা আগের গণহত্যার সঙ্গে নতুন আরেকটি গণহত্যা শুধুমাত্র যুক্ত হয়েছে।
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে এল-ফেশারে মানবাকৃতির বস্তু পড়ে আছে। ধারণা করা হচ্ছে এগুলো সাধারণ মানুষের মরদেহই।
২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।
এল-ফেশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।
সুদানের সরকার জানিয়েছে, রোববার থেকে আজ বুধবার পর্যন্ত সেখানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!