1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার কাছে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার কাছে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

অনলাইন ডেস্ক :

সোমবার (১৮ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত এবং এটুআই এর আয়োজনে ‘ইনোভেট টুগেদার ফর জিরোডিজিটাল ডিভাইড’ শীর্ষক অনুষ্ঠানেও তারা অংশ নেন।

এসময় প্রতিমন্ত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে আসা সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার কাছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযুক্তি কীভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতিসহ বিভিন্ন খাতে সুযোগ তৈরি করেছে, তা একটি প্রেজেন্টেশনে তুলে ধরেন।ইউএনডিপির শুভেচ্ছাদূত ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। ক্রাউন প্রিন্সেস ডিজিটাল সেন্টার, জাতীয় হেল্পলাইন ৩৩৩, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ফ্রিল্যান্সার সাপোর্ট প্রোগ্রামের মতো উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ডিজিটাল সেতুবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশের যাত্রা পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদের এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সুইডিশ মন্ত্রী জোহান ফরসেল, সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চার দিনের বাংলাদেশ সফরের সময় ক্রাউন প্রিন্সেস বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। এসময় তিনি সরকার এবং ইউএনডিপি বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর লক্ষ্যে নারী এবং তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!