1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটের ৬ টি পর্যটন কেন্দ্র দর্শনে আসছে মহাপরিকল্পনার প্রাথমিক যাত্রা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটের ৬ টি পর্যটন কেন্দ্র দর্শনে আসছে মহাপরিকল্পনার প্রাথমিক যাত্রা

প্রতিনিধি

সরকারের ৪ টি বিভাগের প্রতিনিধি দল সাদা পাথর পরিদর্শন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ চিত্র সিলেটের সবক’টি সীমান্ত এলাকার নদীবাহিত পর্যটন কেন্দ্রগুলো। সবুজের সমারোহ আর স্বচ্ছ জলরাশীর কল কল ধ্বনি আকৃষ্ট করেছে দেশ-বিদেশের ভ্রমণ পিপাসুদের। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে সিলেটের উত্তর পূর্বাঞ্চলের ৫/৭ টি স্পটগুলো সহজে যাতায়াত, পরিবেশ যেমন তেমনই রেখে মহাপরিকল্পনার গুঞ্জন আওয়ামী সরকারের আমলে শুনা গেলেও আলোর মূখ দেখেনি।
বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে এর যৌক্তিকতা, সম্ভাভ্যতা,পরিবেশ বান্ধবে মহাপরিকল্পনার বিষয়টি নজরে আনা হয়েছে।
সে লক্ষ্যে ২৫ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় সিলেট জেলা পরিষদ তত্বাবধানে মাননীয় সরকার বিভাগের পর্যটন, পরিবেশ, জ্বালানি, পানি উন্নয়ন,এর ৪টি বিভাগের প্রতিনিধি দল যৌথভাবে পরিদর্শন করেন। প্রতিনিধি দল সিলেটের জাফলংসহ গুরুত্বপূর্ণ সব’কটি স্পট পরিদর্শন করবেন বলে জানান।
সাদা পাথর এলাকায় স্হানীয় সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মহাপরিকল্পনার বিষয়ে প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।

বিশেষ করে পরিবেশ যেমন আছে তেমনই রেখে সহজলভ্য যাতায়াত,পর্যটকদের সার্বিক বিষয়, সিলেটের ইতিহাস ঐতিহ্যের সংরক্ষণ,স্হানীয় কর্মসংস্হানে পণ্য ক্রয়/বিক্রয়ে উৎসাহিতকরণ প্রাধান্য পাবে বলে জানান। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধি দল বলেন এখন আমরা এ বিষয়ে একেবারে প্রাথমিক যাত্রা শুরু করছি ভবিষ্যতে ও আপনাদের সহযোগিতা, পরামর্শ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!