1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটের ব্যাটিং অর্ডারে ফের রদবদল, কারণ জানেন না আফিফ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সিলেটের ব্যাটিং অর্ডারে ফের রদবদল, কারণ জানেন না আফিফ

প্রতিনিধি

এবারের বিপিএলে ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল করে চলেছে সিলেট টাইটান্স। এমনকি অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশনও নিশ্চিত নয়। শুরু থেকে মিরাজ ওয়ান ডাউনে খেললেও, গতকালের (বুধবার) ম্যাচে তাকে শেষদিকে নামতে দেখা গেছে। টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে উল্লেখ করলেও সঠিক কারণ জানেন না আফিফ হোসেন ধ্রুব।

এ ব্যাপারে আফিফ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি জবাবে জানান, ‘এটা (ব্যাটিং অর্ডার নির্দিষ্ট নয় কেন) মিরাজ ভাই আন্সার দিলে ভালো হবে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে কথা বলেই শাফলিং (রদবদল) হচ্ছে। (এসব সিদ্ধান্ত) টিম ম্যানেজমেন্ট থেকেই আসে, কোচিং স্টাফসহ সবার সিদ্ধান্ত। অবশ্য এখনও সেটেলড হয়নি আমার মনে হয়। আজকে ভালো একটা স্কোর এসেছে। সামনের ম্যাচগুলোতে আশা করি স্টেবল রাখার চেষ্টা করব।’

এ ছাড়া শিশিরের প্রভাবে ব্যাট করা সুবিধা বলেও জানান আফিফ, ‘শিশির থাকলে বোলারদের জন্য কঠিন হয় সবসময়। প্রথম ইনিংসেও শিশির ছিল। আমাদের বোলারদের জন্য কঠিন হয়েছে। প্রতিপক্ষ বোলারদের জন্য তো আরও কঠিন হয়েছে, পরে আরও শিশিরের পরিমাণ বেড়েছে।’

শুরুটা ভালো হলেও ইনিংস লম্বা করতে না পারায় আফসোস প্রকাশ করেন বাঁ-হাতি এই ব্যাটার, ‘শুরুটা মোটামুটি হয়েছে। উইকেটও পড়ে গিয়েছিল। সেখান থেকে কাভার-আপ করার চেষ্টা করা এবং খেলায় ছিলাম যতক্ষণ ব্যাট করছিলাম। আমি আউট হওয়ার পরে মনে হয় মোমেন্টাম আরেক দিকে চলে গিয়েছে। পজিটিভ ম্যাচআপ ছিল (তানভীর ইসলামের সঙ্গে) অবশ্যই আমার জন্য সহজ হত। আমি শেষ করতে পারিনি, এটার দায় আমারই।’

আফিফ আরও বলেন, ‘এর আগে ৫-৬ নম্বরে ব্যাট করেছি। সেখানে আমার মনে হয় না ৭০-৮০ রান করে করা সম্ভব। আমি চেষ্টা করেছি ব্যাট করার যত সময় পাই। (টপ অর্ডারে খেললে) আমার জন্য সহজ হয়। পাওয়ারপ্লে পেলে খেলা গোছাতে একটু সহজ হয়।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!