1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ফাহিমের

প্রতিনিধি

দারুণ সম্ভাবনা জাগিয়ে বিপিএলের ফাইনাল খেলার দ্বারপ্রান্তে ছিল সিলেট টাইটান্স। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে তাদের সেই স্বপ্ন ভেস্তে গেছে। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় সিলেট তুলতে পেরেছে ১৫৩ রান। বিপিএল থেকে বিদায়ের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই আশাহত। এরই মাঝে সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ তুললেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী।

রাজশাহীর বিপক্ষে হারের পর ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে সিলেট টাইটান্সের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ফাহিম। পরবর্তীতে এক ফেসবুক লাইভে তিনি সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ তোলেন। তার কাছে প্রমাণ আছে দাবি করে এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও মন্তব্য করেছেন সিলেটের এই ব্যবসায়ী।

ফেসবুক লাইভে এসে ফাহিম চৌধুরী বলেন, ‘আপনাদের জন্য একটা শকিং নিউজ নিয়ে এসেছি। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। আজকের ম্যাচটি আমাদের কাছে ভীষণভাবে কলুষিত হয়েছে। আমার কাছে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণাদি এসেছে যে, ম্যাচের ভেতরে থাকা একজন ব্যক্তি নিজেকে বিক্রি করেছে। সে আমাদের সঙ্গে মিথ্যা বলেছে। সিলেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেছে। সবচেয়ে বড় কথা হলো সিলেটের মানুষের আবেগের সাথে সে নিষ্ঠুরভাবে বেইমানি করেছে।’

বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে চিন্তা করি : সিলেট দলের উপদেষ্টা
এই ঘটনায় তদন্তের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এর কোনো দরকারই ছিল না। চাইলেই আমাকে বলতে পারত, তার কত টাকা প্রয়োজন তা দেওয়া হয়ে যেত। এই ঘটনা আমাকে ভেঙে দিয়েছে। এই ঘটনা আমি এখানেই থামতে দিব না। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে এবং দায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আজকের হার ছিল বেইমানের সঙ্গে হার। এই হার হার ছিল না। এটা পুরোটাই কম্প্রোমাইজ। ফিক্সিং ছিল। বেইমানি করা হয়েছে সিলেটের সঙ্গে। তবে মানুষটা ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছে। সিলেটের আবেগের জায়গায় হাত দিয়ে দিয়েছে।’

‘এই বিপিএল-টিপিএল সবকিছুই যে একটা বেইমানি, একটা জুয়ার ব্যবসা, এটা আমি আগে থেকে জানতাম ’, আরও যোগ করেন ফাহিম চৌধুরী। যদিও অভিযুক্ত ক্রিকেটারের পরিচয় নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাননি সিলেট টাইটান্সের সদ্য সাবেক এই উপদেষ্টা। তবে দলে থাকা কোনো একজনের দিকে আঙুল তার। চলমান বিপিএলে এর আগেও ফাহিম চৌধুরী একাধিকবার বেঁফাস মন্তব্যের জন্য আলোচনা-সমালোচনার কেন্দ্রে এসেছিলেন। এবার তুললেন বিস্ফোরক অভিযোগ।

প্রসঙ্গত, প্রথম কোয়ালিফায়ার জিতে প্রথম দল হিসেবে দ্বাদশ বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছিল চট্টগ্রাম রয়্যালস। তাদের কাছে পরাজিত রাজশাহী দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে তাদের সঙ্গেই শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হবে। অন্যদিকে, এলিমিনেটর ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়েছিল সিলেট টাইটান্স। সেখানেই থামল তাদের যাত্রাপথ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!