1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি, গুরুত্বপূর্ণ ১৯৮ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটে ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি, গুরুত্বপূর্ণ ১৯৮

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মোট ১,০১৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম। সিলেট-১ আসনের ভোট সরঞ্জাম সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও সদর উপজেলা কেন্দ্র থেকে বিতরণ করা হয়। বাকি আসনগুলোর সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সিলেট জেলার আওতায় রয়েছে ৭২২টি এবং সিলেট মহানগর এলাকায় রয়েছে ২৯৪টি ভোটকেন্দ্র। সিলেট মহানগর পুলিশের অধীনে রয়েছে সিলেট-১ আসনের পুরো এলাকা ও সিলেট-৩ আসনের আংশিক অংশ। সিলেট-৩ আসনের বড় অংশসহ বাকি চারটি আসন পড়েছে সিলেট জেলা পুলিশের আওতায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মহানগর পুলিশের আওতায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৯৫টি, গুরুত্বপূর্ণ ১৩৪টি এবং সাধারণ ৬৫টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। ভোটকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, ৭২২টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১৯টি সাধারণ এবং ১০৩টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে বুধবার দুপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম। এসময় তিনি জানান, অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো বিবেচনায় নিয়ে প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সিলেটে প্রায় ৪২ হাজার ভোটার পোস্টাল ব্যালেটের জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ইতোমধ্যে ৩৬ হাজার পোস্টাল ব্যালেট এসে পৌঁছেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!