1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা

প্রতিনিধি

সিলেটে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর মাদককারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ ঘটনায় শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এর আগে, রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বিজিবির ওপর হামলা ও মাদক পাচারের চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ছয় থেকে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, কালাইরাগ বিওপির নায়েক সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টহল দল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়মিত টহলে বের হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত পিলার ১২৫৪/৭এস-এর প্রায় ৯০০ গজ ভেতরে ট্রলির লাইন এলাকায় একটি মাদক চালান প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সেখানে অবস্থান নেয় টহল দল। এ সময় একটি মোটরসাইকেলে করে মাদক পাচারের চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ১৬৭ বোতল মদ ও একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ২০ থেকে ২৫ জন মাদককারবারি সংঘবদ্ধ হয়ে টহলরত বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, মাদক কারবারিদের ধরতে গিয়ে বিজিবি সদস্যরা হামলার শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে ৩ থেকে ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!