1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটে পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাত, ৩ আসামি গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটে পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাত, ৩ আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

সিলেট নগরীর একটি পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে এক কর্মচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এক বিশেষ অভিযান চালিয়ে এই তিন আসামিকে আইনের আওতায় আনে।

গ্রেপ্তাররা হলেন– সিলেট নগরীর চৌকিদেখি এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) এবং মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে চৌকিদেখি এলাকার ‘মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে’ মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক। এ সময় তারা সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্পের কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এই ঘটনার পর পাম্পের অন্য এক কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মামলার এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!