1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেট–ম্যানচেস্টার রুটে সহনীয় ভাড়া ও সরাসরি ফ্লাইট বহালের চার দফা দাবি যুক্তরাজ্য বিএনপির - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

সিলেট–ম্যানচেস্টার রুটে সহনীয় ভাড়া ও সরাসরি ফ্লাইট বহালের চার দফা দাবি যুক্তরাজ্য বিএনপির

প্রতিনিধি

সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ভাড়া সহনীয় নির্ধারণসহ চার দফা দাবি জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। একই সঙ্গে সিলেট–ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্ত কার্যকর না করে বিষয়টি ভবিষ্যতে নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর ন্যস্ত রাখায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে যুক্তরাজ্য বিএনপি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট বহাল রাখা কোনো রাজনৈতিক দাবি নয়, এটি যুক্তরাজ্যে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশির যৌক্তিক ও মানবিক দাবি। এই রুট বন্ধ হলে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়বেন।

তিনি বলেন, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবিসংবলিত একটি স্মারকলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ মার্চ থেকে সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। এ কারণে যুক্তরাজ্য বিএনপি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, সিলেট–ম্যানচেস্টার রুট যুক্তরাজ্যে বসবাসরত সিলেট অঞ্চলের কয়েক লাখ প্রবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বয়স্ক যাত্রী, অসুস্থ ব্যক্তি, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এই রুট অত্যন্ত প্রয়োজনীয়। সরাসরি ফ্লাইট বন্ধ হলে তাদের যাতায়াতে বাড়তি সময়, ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হবে।

তারা আরও বলেন, যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা প্রতিবছর বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই প্রেক্ষাপটে এই রুট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক—উভয় দিক থেকেই অযৌক্তিক ও অনভিপ্রেত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খশরুজ্জামান, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!