1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

প্রতিনিধি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নড়বড়ে ব্যাটিং। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কোনো ব্যাটারই রান করতে পারছেন না। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই যেন একই চিত্র। বিশেষ করে ওয়ানডেতে একেবারে ছন্নছাড়া দলের ব্যাটাররা।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও সেখানেও ছিল ব্যাটারদের অধারাবাহিকতার ছাপ। বন্দরনগরী চট্টগ্রামে এসে ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার ছাপ স্পষ্ট। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি আবার মূলত একজন পেসার।
প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে নামতে যাচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায়। ব্যাট হাতে রান করতে পারছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন জাকের আলি অনিক। এ ছাড়া প্রথম ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, তার জায়গায় ফিরতে পারেন শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবীয়রা। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ :
ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডন সিলস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!